আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্থানে শক্তিশালী বোমা বিস্ফোরণে পাকিস্তানে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি কলেজের বাইরে রাস্তার পাশেই বিস্ফোরণটি ঘটে।
বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দেশটির পুলিশ এবং একজন উদ্ধারকারী কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রাজধানী কোয়েটায় বিজ্ঞান কলেজের বাইরে যখন এ বিস্ফোরণে ঘটে তখন কলেজের শীতকালীন ছুটি চলছিলো। তাৎক্ষণিক কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।
পাকিস্তানের গণমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, একজন সিনিয়র পুলিশ অফিসার ফিদা হুসেনের মতে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বিজ্ঞান কলেজের বাইরে এই হামলার ঘটনা ঘটে।
উদ্ধারকর্মী বাকি হুসেন জানান, তারা তিনটি মৃতদেহ এবং প্রায় এক ডজন আহতকে হাসপাতালে নিয়ে যান, যেখানে গুরুতর আহতদের মধ্যে একজন মারা যান। হোসেন বোমা হামলায় চারজনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন।
হামলার সময়, স্কুল শীতকালীন ছুটির জন্য বন্ধ ছিল এবং একজন শিক্ষক বা ছাত্র নিহতদের মধ্যে ছিল না। কেউ তাৎক্ষণিকভাবে বোমা হামলার দায় স্বীকার করেনি।
তবে এর আগে এই ধরনের হামলার জন্য সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে।
এস এস/