মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা


৩১ জানুয়ারি, ২০২২ ১০:৫১ : পূর্বাহ্ণ
মেক্সিকো,পরিবারে,গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি। বলা হয় রবিবার (৩০ জানুয়ারি) দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় নৃশংস হত্যাকান্ডটি ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নিহত ছয়জনকে একটি ভবনের মধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সকলেই মৃত। এর মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। একজন শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেলেও পরে তা নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।

সেখানকার দুটি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।

এস এস/

0Shares

আরো সংবাদ