বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ১৯ পুলিশসহ ২০ জনের মৃত্যু


১৫ নভেম্বর, ২০২১ ১২:১৪ : অপরাহ্ণ
বুরকিনা ফাসোতে

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় একজন সাধারণ মানুষ ও ১৯ জন পুলিশ সদস্য নিহতহয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে এ এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে দেশটির সরকার। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে কোন রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এটি একটি বর্বরোচিত হামলা।

পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ২০১৫ সালে বুরকিনা ফাসোতে সংঘাত ছড়িয়ে পড়ে। তারপর থেকে সশস্ত্র বাহিনীর ওপর যে হামলা হয়েছে তার মধ্যে এটি অনেক ভয়াবহ ছিল।

এস এস/

0Shares

আরো সংবাদ