সকালেরসময় বিশ্ব ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে একটি মাধ্যমিক স্কুলের ভেতরে পুলিশের সঙ্গে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ওই বন্দুকধারীকে নিরস্ত্র করার চেষ্টা করছে।
ব্রোওয়ার্ড শেরিফ অফিসের টুইটারে বলা হয়েছে, ওই বন্দুকধারী এখনও সক্রিয়। তাকে নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্কুল এলাকা থেকে জনসাধারণকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট টুইটারে বলেন, তিনি ঘটনার ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।