তেলের দামের চেয়েও ইরানকে থামানো বেশি জরুরি— ডোনাল্ট ট্রাম্প


১২ মার্চ, ২০২৬ ১০:৫৬ : অপরাহ্ণ

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণের চেয়েও বেশি জরুরি বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ। তাই তেলের দাম বাড়লে আমরা অনেক অর্থ আয় করি। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে বাধা দেওয়া।

তা হতে না দেওয়া, কারণ ইরান আমাদের জন্য বড় হুমকি, তাদের বিশাল মিসাইল সিটি রয়েছে, তাদের দমাতে না পারলে আমরা ব্যর্থ হব, ইরান অনেক শক্তিশালী হয়ে গেছে।

তিনি আরো দাবি করেন, ‘পারমাণবিক অস্ত্র পেলে ইরান মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

এসএস/এমএফ

0Shares

আরো সংবাদ