জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিহিডি সোগা


১৬ সেপ্টেম্বর, ২০২০ ৬:৩১ : অপরাহ্ণ

শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো অ্যাবের পদত্যাগের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রিপরিষর সচিব ইশিহিডি সোগা। খবর..বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির তথ্য পাওয়া গেছে।

এর আগে সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি। ৭১ বছর বয়সী সোগা পার্লামেন্টের সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন। নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, ভোটের ফল অনুসারে, ইশিহিডি সোগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে আমাদের হাউস।

প্রার্থিতা ঘোষণার সময়েই দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী অ্যাবের শুরু করা বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যার মধ্যে অ্যাবের ‘অর্থনৈতিক কৌশল’ অ্যাবেনোমিক্স অন্যতম। দায়িত্বগ্রহণের পর অতিসংক্রামক করোনাভাইরাসের মোকাবেলার পাশাপাশি তাকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে তাকে।

মহামারীর কারণে দেশটির অর্থনীতিও বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণ দরকার বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এসএস

0Shares

আরো সংবাদ