করাচিতে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ১২


১৮ ডিসেম্বর, ২০২১ ৬:৩২ : অপরাহ্ণ
করাচি, সিলিন্ডার বিস্ফোরন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বন্দর নগরী করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

আজ শনিবার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নগরীরর শের শাহ এলাকার একটি ব্যাংক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দ্বিতল ভবনটির জানালা ও দরজা উড়ে গেছে। বিস্ফোরণের ধাক্কায় ভবনটির আশেপাশে রাখা গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক পুলিশ জানিয়েছে, বোমা নিস্ক্রিয়করণ ইউনিট তদন্ত করছিল। কিন্তু প্রাথমিকভাবে দেখা গেছে, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং আহত ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস এস/

0Shares

আরো সংবাদ