উহানে মিলিটারি গেমসের পর করোনা ছড়ায় মার্কিন সেনা? ফাঁস করল চীন


১৯ এপ্রিল, ২০২০ ১২:০৭ : পূর্বাহ্ণ

বিশ্বে করোনার উপদ্রব আসার আগে চিন-আমেরিকার মধ্যে অব্যাহত ছিল বাণিজ্যিক যুদ্ধ। যাকে বলা হয় স্নায়ু যুদ্ধ। কে কাকে কত বেশি শুল্ক চাপিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে, ট্রাম্প এবং চিনফিংয়ের মধ্যে সেই দৌড়ই এত দিন চলছিল। বাণিজ্যিক দিক থেকে দুই দেশের ক্ষতির পাশাপাশি এর প্রভাবও পড়ে দক্ষিণ-এশিয়ার দেশগুলোতে।

কিন্তু নোভেল করোনাভাইরাসের আমদানি হওয়ায় বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতি টালমাটাল হয়ে পড়েছে। বিশেষ করে চিনে। উহান প্রদেশে প্রথম চিহ্নিত করা হয় করোনাভাইরাসের। আক্রান্তের সংখ্যা বেড়ে যখন প্রায় ৮০ হাজার। তখন সেখানেই ৩ হাজার মানুষের মৃত্যু হয়। এখন প্রশ্ন উঠছে, এই ভাইরাস কীভাবে উৎপত্তি হল? প্রথমে মনে করা হয়েছিল, উহান প্রদেশের হুয়ানান সি-ফুড মার্কেট থেকে এই ভাইরাসের আমদানি। সামুদ্রিক প্রাণীর থেকে কোভিট-১৯ জীবাণু মেলে।

তখন জাপানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছিল , চিনে যে এই ভাইরাস তৈরি হয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি। ৪টি মহাদেশের ১২টি দেশ থেকে ১০০-র বেশি জেনম সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গিয়েছে চিন করোনার উৎপত্তিস্থল নয়। চিনের এক গবেষণা দাবি করছে, মানুষ থেকে মানুষের সংক্রমণ ছড়ায় নভেম্বর থেকে। হুয়ানানে অনেক পরে এই ভাইরাসের আমদানি হয়।

গ্লোবাল টাইমসের একটি রিপোর্ট বলছে, গত বছর ডিসেম্বরে গোড়ায় নোভেল করোনাভাইরাস ছড়ায়। সে সময় চলছিল উহান মিলিটারি গেমস। বিভিন্ন দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে এই গেমসে। মার্কিন সেনা প্রতিনিধিও অতিথি হিসাবে আসে। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন স্বাস্থ্য আধিকারিক সাংবাদিকদের সামনে স্বীকার করেন, ৩.৪ কোটি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ২০ হাজারের অধিক মানুষের।

এরপরই চীন দাবি করতে শুরু করে, তাহলে কি প্রথম করোনা সংক্রমণ ছড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে! উহান মিলিটারি গেমস হওয়ার পর থেকে করোনা সংক্রমণ ছড়ায় উহানে। জাপানের সংবাদ মাধ্যম আসাহি দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয়। ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন।

চীন এবং জাপানের দাবি নিয়ে মুখ না খুললেও, ইউএস সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তরফে জানানো হয়, নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটেলে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের নোভেল করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

সকালের-সময়/এমএফ

0Shares

আরো সংবাদ