আন্তর্জাতিক ডেস্ক : একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু ও এক ক্রু আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা উপকূলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবরটি প্রকাশকরেছেন এএফপি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি ট্রেনিংয়ে অংশ নেওয়া আইএমএফ আতালেফ হেলিকপ্টারটি হাইফা উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিটসহ উদ্ধারকারী দল পাঠানো হলেও তারা দুই পাইলটকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারেননি। তবে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় এক ক্রু সদস্য আহত হয়েছেন। তবে তার অবস্থা তেমন গুরুতর নয়। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত করতে বলতে পারেনি ইসরায়েলি বিমান বাহিনী।
এস এস/