আল আকসায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আহত শতাধিক ফিলিস্তিনি


১৭ এপ্রিল, ২০২২ ৫:০৫ : অপরাহ্ণ

অবৈধভাবে দখলকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে অভিযানের নামে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক লোক গুরুতর আহত হন বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১৫ এপ্রিল) যখন ফিলিস্তিনিরা সকালের সেহরি শেষে ফজরের নামাজের জন্য মসজিদটিতে জড়ো হচ্ছিলেন তখনই অভিযানটি চালানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা যায়, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের দিকে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এ সময় প্রার্থনারত মুসলিমরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

এদিকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানা যায়।

রেডক্রিসেন্ট জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের মিডিয়ার দাবি, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ চত্বরে আটকে রয়েছেন। তাদের উদ্ধারে কেউই মসজিদের ভেতরে যেতে পারছেন না।

সকালের-সময়/আইআর

0Shares

আরো সংবাদ