সিনহা হত্যা: মামলা স্থগিতের আবেদন আসামী পক্ষের


৪ অক্টোবর, ২০২০ ১১:৫৮ : অপরাহ্ণ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের পর তার বোনের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে তা স্থগিত করার জন্য রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী।

রোববার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করা হয়। আসামি পক্ষের আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের করা মামলায় বিচার প্রক্রিয়া যথাযথ আইন অনুসরণ করে পরিচালিত হচ্ছে না। ফলে সুষ্ঠু ও ন্যায়বিচার নিয়ে সন্দেহ রয়েছে।

আসামি পক্ষের আবেদনের ওপর ২০ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সিনিয়র এএসপি খাইরুল ইসলাম জানান, তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। শিগগিরই তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি বলেন, এই মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১২ জন।

এসএস

0Shares

আরো সংবাদ