দিয়া-রাজিবের মৃত্যু: গাড়ি চালকসহ তিনজনের যাবজ্জীবন


১ ডিসেম্বর, ২০১৯ ৫:১৪ : অপরাহ্ণ

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং সহকারী কাজি আসাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

এতে আহত হয় আরও ১০ থেকে ১৫ শিক্ষার্থী। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলার আজ এই রায় দিল হাইকোর্ট।

0Shares

আরো সংবাদ