চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেফতার


১৫ নভেম্বর, ২০২১ ৩:১৬ : অপরাহ্ণ
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যবসায়ির নাম মো. ইকবাল (৩৫)। তার বিরুদ্ধে সিটি ব্যাংক লিমিটেডের দেড় কোটি টাকা ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

তথ্যটি নিশ্চিত করেন, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। তিনি বলেন, সিটি ব্যাংক লিমিটেডের ঋণখেলাপির মামলায় আদালত ইকবালকে ছয় মাসের কারাদণ্ড দেন।

আরো একটি প্রতারণা মামলাতেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালত থেকে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলে রবিবার রাতে ইকবালকে গ্রেফতার করার পর সোমবার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়।

এস এস/

0Shares

আরো সংবাদ